নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

মিজোরাম থেকে বাড়ি ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন

Copy Link

পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলায় ২০২৪ সালের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া বম সম্প্রদায়ের পরিবারগুলো ধীরে ধীরে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসছে। এসব পরিবারের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রুমা জোনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছে।

২০২৪ সালের নিরাপত্তাজনিত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বিভিন্ন পাড়ার বেশ কিছু পরিবার নিজ বাড়িঘর ছেড়ে মিজোরামে আশ্রয় নিয়েছিল। বর্তমানে রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা পর্যায়ক্রমে নিজ পাড়ায় ফিরে আসছে। এ পর্যন্ত বিভিন্ন পাড়ায় ৬৮টি পরিবার ফিরে এসে পুনর্বাসিত হয়েছে। এসব পরিবারকে প্রয়োজন অনুযায়ী রেশন, আর্থিক সহায়তা, ঘর মেরামতের জন্য ঢেউটিন, সোলার সামগ্রী, ফলজ গাছের চারা ও জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের মিজোরাম থেকে দার্জিলিং পাড়ায় ফিরে এসেছে বম সম্প্রদায়ের একটি পরিবার। পরিবারের সদস্যরা হলেন মালমিন সাম বম (৩০), জিংনিজুয়াল বম (২৯) এবং তাদের সন্তান রামথার ইয়াক বম। দীর্ঘদিন মিজোরামে অবস্থানের পর রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা নিজ পাড়ায় ফিরে এসে পুনরায় বসতি স্থাপন করেছে।

পরিবারটির পুনর্বাসনে রুমা জোনের পক্ষ থেকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি লবণ, ৫ কেজি আলু ও ৫ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়। এছাড়া বসতঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন, একটি সোলার প্যানেল এবং ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

একইভাবে মিজোরাম থেকে নাজেরাত পাড়ায় ফিরে এসেছে বম সম্প্রদায়ের পাঁচ সদস্যের একটি পরিবার। পরিবারের সদস্যরা হলেন লাল সান ঙাক বম, ভান ঠুয়াই কিম বম, জেনদির বম (১২), উডেন বম (১০) ও মারকাজ বম (৬)। ২০২৪ সালের জানুয়ারিতে নিজ পাড়া ছেড়ে যাওয়া পরিবারটি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি নিজ পাড়ায় ফিরে আসে।ফিরে আসা পরিবারটিকে রুমা জোনের পক্ষ থেকে এক মাসের রেশন হিসেবে ৭২ কেজি চাল, ১২ কেজি ডাল, ১২ কেজি তেল, ১০ কেজি চিনি ও ১ কেজি চা-পাতা প্রদান করা হয়। পাশাপাশি ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন এবং ৩০টি ফলজ গাছের চারাদেওয়া হয়েছে। পরিবারের শিশুদের শিক্ষাজীবন পুনরায় শুরু করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এর আগে মিজোরাম থেকে নিজ পাড়ায় ফিরে আসা মুলফি পাড়ার জিং এং পার বম, পিতা লাল জার লম বম-এর পরিবারকেও ধাপে ধাপে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যাবর্তনের পর তাকে ২০,০০০ টাকা আর্থিক সহায়তা ও ৩০ দিনের রেশন প্রদান করা হয়। পরবর্তীতে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন এবং পরিবারের নারী সদস্যকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পাড়ার বাইরে অবস্থানের কারণে জরাজীর্ণ হয়ে পড়া বসতঘর পুনর্নির্মাণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও জীবিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যাবর্তনকারী পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা করা হচ্ছে। এর মাধ্যমে পরিবারগুলো নিজ পাড়ায় থেকেই স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করার সুযোগ পাচ্ছে।

ভারতের মিজোরাম থেকে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসতে ইচ্ছুক পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রায় পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে যাবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!