নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২০, ২:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪ জন

কোয়ারেন্টাইন প্রশ্নে শর্ত শিথিল করল শ্রীলংকা

Copy Link

অবশেষে কোয়ারেন্টাইন প্রশ্নে আগের অবস্থান থেকে সরে আসলো শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। যাতে মিললো বাংলাদেশ দলের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে যত অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস। অর্থাৎ জল ঘোলা হলেও শ্রীলংকা সফরে যাওয়ার ক্ষেত্রে আর কোন বাধা থাকছে না টাইগারদের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তার আগে অবশ্য প্রথম সাত দিন হোটেলে আইসোলেশনে থাকবে বাংলাদেশ দল। অর্থাৎ বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। কেননা, বিসিবি চাইছিল- ১৪ দিন নয়, শ্রীলংকায় গিয়ে ৭ দিনের কোয়ারেন্টাইন করবে দল। তারপর অনুশীলন করে প্রস্তুতি নিবে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য।

এর আগে অবশ্য এসএলসি জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছিল সাতদিন কোয়ারেন্টাইনের পক্ষে। দুই বোর্ডের এমন অনড় অবস্থানের কারণে একপর্যায়ে সফরই ভেস্তে যেতে বসেছিল। তবে লঙ্কান ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপে শেষমেশ আলোর মুখ দেখতে চলেছে কাঙ্ক্ষিত লঙ্কা সফর।

উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা বাংলাদেশ দলের। ৭দিন কোয়ারেন্টাইনের পর ২০ দিনের মতো অনুশীলনের পর প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!