জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২০ আগস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৮ জন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবির নিয়মিত অভিযানে ফের মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীন ফুলতলী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৪৮/১ এস ও শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় কয়েকজন চোরাকারবারিকে অবস্থান করতে দেখে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে পাঁচ কাটে থাকা ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে সক্ষম হন।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

আরো পড়ুন→দীর্ঘ ১৯ বছর পর আবারো জেলা পরিষদের চেয়ারে মিসেস মেম্যাচিং 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!