জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৮ আগস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের উদ্যোগে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই এলাকায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক পথসভা।

পথসভায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক নিয়ন্ত্রণ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। স্থানীয় জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা সম্ভব। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাইক্ষ্যংছড়িতে নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সচেতন মহলের মতে, মাদকবিরোধী র‍্যালি ও পথসভার মতো কর্মসূচি শুধু জনসচেতনতা সৃষ্টি করে না, একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কও জোরদার করে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন→রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ছাত্রীর পুরো বছরের দায়িত্ব নিল ইয়ুথ মিশন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!