পাহাড় কন্ঠ ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৩ জন

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

Copy Link

বান্দরবান সদর উপজেলার বেতছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২৪৯ দশমিক ৫১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বেতছড়া আর্মি ক্যাম্প। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৩ হাজার ২৮৫ টাকা। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বান্দরবান সেনা জোন।

রোববার (১৬ আগস্ট) বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল কার্যক্রম চলাকালে বান্দরবান-বেতছড়া সড়ক থেকে কদমপ্রু পাড়ায় যাওয়ার ইটের সলিং রাস্তার ওপর পরিবহনের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ সেগুন কাঠ দেখতে পায় টহলদল।

পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে বেতছড়া রেঞ্জ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। বেতছড়া আর্মি ক্যাম্পের টহলদলের উপস্থিতিতে জব্দ করা কাঠের পরিমাপ ও বৈধতা যাচাই করা হয়। এতে ৩১৫ টুকরা সেগুন কাঠের পরিমাণ ২৪৯ দশমিক ৫১ ঘনফুট বলে নিশ্চিত করা হয়।

কাঠের বৈধ কোনো কাগজপত্র না থাকায় বন বিভাগ তা অবৈধ হিসেবে জব্দ করে। এ সময় কাঠের মালিক হিসেবে বান্দরবান সদর এলাকার মো. শাকিল খান-এর নাম জানা যায়।

পরে জব্দ করা ৩১৫ টুকরা সেগুন কাঠ যথাযথ প্রক্রিয়ায় বেতছড়া রেঞ্জ অফিসারের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল ও নজরদারির ফলে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করা এসব কাঠ শনাক্ত ও জব্দ করা সম্ভব হয়েছে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন→দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!