পাহাড়কন্ঠ ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২০ জন

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

Copy Link

বান্দরবান পার্বত্য অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের দৃষ্টি ফেরাতে নেওয়া মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা ৫০ জন রোগীর চিকিৎসা-পরবর্তী ‘ফলোআপ ক্যাম্প’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে অপারেশন করা রোগীদের চোখ পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ প্রদান করবেন।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।

এর আগে, গত ৪ জুলাই বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয়ে একটি বৃহৎ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সেখান থেকে উপজেলার শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি পড়া ৪৮৬ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত হওয়া রোগীদের মধ্য থেকে দ্বিতীয় দফায় চিহ্নিত ৫০ জন সুবিধাবঞ্চিত রোগীকে চট্টগ্রামের স্বনামধন্য চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মার্মা জানান, অপারেশন সম্পন্ন করা ৫০ জন রোগী যেন আগামী ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ৯টার মধ্যে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপস্থিত থাকেন। তিনি যথাসময়ে সকল রোগীকে ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা-পরবর্তী সেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে ২০২৫ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে এই সেবা কার্যক্রম চলে আসছে। এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলার মতো অত্যন্ত দুর্গম এলাকাতেও সফলভাবে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। অর্থের অভাবে চিকিৎসা না পাওয়া প্রবীণ ব্যক্তিরা সম্পূর্ণ বিনামূল্যে নতুন করে চোখের আলো পাওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১০

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১১

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৩

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৪

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৫

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৬

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৭

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৮

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

১৯

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

২০
error: Content is protected !!