বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়া বৌদ্ধ বিহারের নবনির্মিত সীমাঘরের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় নদীপথে তালুকদার পাড়ায় আয়োজিত ধর্মীয় ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করা হয়।
এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ধর্মীয় এই স্থাপনা উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উছোমং মার্মা, বাবুল খাঁন, সাইফুল ইসলাম, প্রকৃতি বড়ুয়া, উবাসিং মার্মা, আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।
উল্লেখ্য, তালুকদার পাড়া বৌদ্ধ বিহারের নবনির্মিত এই সীমাঘর নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
No tags found for this post.
মন্তব্য করুন