আরাফাত খাঁন
১ আগস্ট ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৩ জন

থানচি কলেজের শিক্ষা কার্যক্রম প্রসারে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর আশ্বাস

Copy Link

বান্দরবানের পাহাড়ি দুর্গম এলাকার উচ্চশিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ থানচি কলেজের শিক্ষা কার্যক্রম বেগবান করতে এবং সার্বিক সহায়তার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থানচি কলেজের অধ্যক্ষ থমিনীক ত্রিপুরা।

সাক্ষাৎকালে থানচি কলেজের পক্ষ থেকে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-কে এক বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন অধ্যক্ষ।

বৈঠককালে অধ্যক্ষ থমিনীক ত্রিপুরা থানচি কলেজের বর্তমান একাডেমিক অবস্থা, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষক সংকট এবং ভৌত অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। দুর্গম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে কলেজের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তিনি আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা ও অভিভাবকত্ব কামনা করেন।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং কলেজের শিক্ষা কার্যক্রমের বিবরণ গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং থানচি কলেজের সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধা বাড়াতে উনার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস প্রদান করেন।

প্রসংগত: বান্দরবানের থানচি উপজেলার পাহাড়ি অঞ্চলের দরিদ্র, প্রন্তিক ও হতদরিদ্র পরিবারের সন্তানদের উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য থানচি কলেজই একমাত্র প্রধান ভরসাস্থল। প্রতিকূল ভৌগোলিক অবস্থান সত্ত্বেও প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরো পড়ুন→চন্দনাইশে যোগদান না করে কক্সবাজারে ফেরার তদবিরে ব্যস্ত প্রৌকোশলী পরাক্রম চাকমা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!