জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকা থেকে বাদ পড়া শিশুদের পূনরায় টিকা দেওয়া শুরু করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সারাদেশব্যাপী হামের প্রদূর্ভাব মোকাবিলায় সরকার গতকাল থেকে সপ্তাহব্যাপী সারাদেশে হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের টিকার আওতায় নিয়ে আসা এবং বিভিন্ন বয়সের নাগরিকদের মধ্যে যারা হামে আক্রন্ত হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসার কর্মসুচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়িতে এখনো কোন পাড়ায় হামের মারাত্মক সংক্রমন দেখা না গেলেও নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে পাড়া ভিত্তি স্বাস্থ্য সহকারীদের দিয়ে কমিটি করে দিয়ে ২৬ জুলাই রবিবার থেকে মাঠে কাজ করে যাচ্ছে। তারা হামের টিকা থেকে বাদপড়া শিশুদের টিকার আওতায় নিযে আসা এবং আক্রন্তদের হাসপাতালে নিয়ে আসার কাজ করে যাচ্ছে বলে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাজায়।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনজুর প্রতিবেদককে জানান, সারা দেশেরন্যায় পুরো উপজেলায় পাড়া ভিত্তিক কমিটি করে দিয়েছি। গতকাল রবিবার ২৬ জুলাই থেকে আমার টিম মাঠে কাজ করছে। এলাকা বাসীর ভয় পাওয়ার কোন কারণ নেই।

পাড়া ভিত্তিকে খোঁজে বাদ পড়া শিশুদের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি আক্রন্ত দের হাসপাতালে যথাযথ চিকিৎসার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। কেউ হামে আক্রন্ত হলে আমার টিম বাড়িতে গিযে চিকিৎসা সেবা দিবে। তাই বলব এলাকায় হাম সংক্রান্ত কোন তথ্য পেলে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

আরো পড়ুন→চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!