আরাফাত খাঁন
১১ নভেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Copy Link

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ৩টার দিকে স্থানীয় পাড়াবাসীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

ত্রাণ সহায়তার প্রতিটি পরিবারের জন্য দেওয়া হয় ২০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, দেড় লিটার সয়াবিন তেল, এক প্যাকেট বড় মোমবাতি ও প্রয়োজনীয় কাপড়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর সহধর্মিণী নুঙেচিং মার্মা,২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা,নোয়াপতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা,সমাজকর্মী চিংহ্লামং চাক, আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছোমং মার্মা, পাহাড় কন্ঠ ডটকমের প্রকাশক বাবুল খাঁন, সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক উচসিং মারমা, প্রকৃতি বড়ুয়া, উবাসিং মার্মা এবং বড়ইতলী পাড়ার কারবারি (পাড়াপ্রধান) সিংচামং মার্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি বসতঘর ও দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগে পড়ে। স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাপড় পৌঁছে দেওয়া হয়।

দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এ সহায়তা প্রদান দুর্গত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

৩

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

৪

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

৫

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

৬

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

৭

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

৯

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

১০

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

১১

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

১২

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

১৩

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১৪

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

১৫

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৬

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

১৭

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

১৮

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

১৯

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

২০
error: Content is protected !!