রেমবো ত্রিপুরা, থানচি
৮ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০৯ জন

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

Copy Link

টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টির কারণে উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের নৌপথেও যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, থানচি-বান্দরবান সড়কের বাগানপাড়া এলাকায় সেতুর ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে উপজেলার সদর ও বলিপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চলের বহু বাড়িঘরে পানি প্রবেশ করেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিঘ্ন ঘটায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দিতে না পারায় এবং মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেকেই স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ি ছড়া ও নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা, বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন এবং দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানিয়েছেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসন অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন→ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!