জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৭ জুলাই ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০৭ জন

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক মুক্তিপণে মুক্ত,শরীরে নির্যাতনের চিহ্ন

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে অস্ত্রেরমুখে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিক তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। অপহরণকারীরা তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) সকালে কক্সবাজারের ঈদগড় এলাকা থেকে তাদের জীবিত উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের শরীরে বর্বর নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায় মোহাম্মদ কায়সারের মালিকানাধীন একটি রাবার বাগানে হানা দেয় একদল অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত। তারা অস্ত্রের মুখে বাগানে কর্মরত ৬ রোহিঙ্গা শ্রমিককে জিম্মি করে গভীর অরণ্যে নিয়ে যায়।

পরদিন শনিবার সকালে বাগানের ম্যানেজার রহমত করিম কাজে গিয়ে শ্রমিকদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী এক বাগান মালিকের মাধ্যমে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান। ম্যানেজার রহমত করিম বলেন,​”ঘটনার রাতে শ্রমিকরা ঈদগড় বাজার থেকে সদাইপাতি নিয়ে বাগানে ফিরেছিল। সকালে গিয়ে দেখি তাদের ব্যবহৃত মালামাল পড়ে আছে, কিন্তু মানুষগুলো নিখোঁজ।

মুক্ত হওয়া শ্রমিকরা জানান, পাহাড়ি আস্তানায় আটকে রেখে তাদের ওপর লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে অনবরত শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাদের মোবাইল ফোনের মাধ্যমে উখিয়া ক্যাম্পে থাকা পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। স্বজনরা বিকাশ বা অন্য কোনো মাধ্যমে অপহরণকারীদের দাবিকৃত টাকা পরিশোধ করার পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের ঈদগড় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান বদরুর বাড়ির কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শ্রমিক,মো.জমির উদ্দিন (২৬),মো.ইসহাক (২২),মো.জাকারিয়া (১৯),মো. মুবিন (২৪),মো.ইয়াছিন(২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নম্বর (ইস্ট সিং) ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা।

প্রশাসনের বক্তব্য ও স্থানীয়দের ক্ষোভ:খবর পেয়ে কাগজীখোলা পুলিশ ফাঁড়ির এসআই মামুন দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিজেদের হেফাজতে নেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি)মো.মনজুর আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অপহৃত ৬ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুক্তিপণ আদায় ও নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান ও তদন্ত জোরদার করা হয়েছে।

এদিকে সীমান্ত ও পাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, দুর্গম ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এই অঞ্চলে প্রায়ই সশস্ত্র গ্রুপগুলো সক্রিয় হয়ে ওঠে। অপহরণ বাণিজ্য ও সন্ত্রাসী তৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে দুর্গম পাহাড়ে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চিরুনি অভিযান এবং স্থায়ী নিরাপত্তা চৌকি (ক্যাম্প) স্থাপনের জোর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!