জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৬ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪২ জন

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

Copy Link

আষাঢ়ের শুরুতে টানা বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পাহাড় ও পাহাড়ের ঢালে বসবাসরত শত শত পরিবার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ রাখতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন আগাম সতর্কতা ও প্রস্তুতি নিয়েছে।

উপজেলা প্রশাসনের দপ্তর থেকে জানানো হয়, আষাঢ় মাসের প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হলেও আজ রবিবার টানা বৃষ্টি হওয়ায় তারা আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নই পাহাড় অধ্যুষিত। বিশেষ করে সদর ইউনিয়ন, সোনাইছড়ি, দোছড়ি ও ঘুমধুম ইউনিয়নে পাহাড় বা পাহাড়ের ঢালুতে শত শত পরিবার বসবাস করে।

পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি গত দুই দশকে বাঙালিরাও একইভাবে এসব এলাকায় বসবাস শুরু করেছে। এ কারণে প্রতিবছর অতিবৃষ্টি হলে পাহাড় ধসের ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসনের ভাষ্য,প্রতিবছর আগাম প্রস্তুতি নেওয়ার কারণে পাহাড় ধসে উল্লেখযোগ্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর ধারাবাহিকতায় এ বছরও পাহাড় বা পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের সতর্ক করতে মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া আরও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এ প্রতিবেদককে বলেন, “সবে টানা বৃষ্টি শুরু হলো। সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুকনো খাবার সংরক্ষণ বা মাইকিং এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র সবই প্রস্তুত। সুতরাং ভয় বা আতঙ্কের কারণ নেই।

আরো পড়ুন→পাহাড় কন্ঠে সংবাদ প্রকাশের পর থানচিতে হেলে পড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

পাহাড় কন্ঠে সংবাদ প্রকাশের পর থানচিতে হেলে পড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

১০

অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা

১১

৮ বছরেও চালু না হওয়া জয়িতা ভবন সংস্কারে দের কোটি টাকা বরাদ্দ

১২

বান্দরবানে আগামী শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

১৩

নাইক্ষ্যংছড়িতে এমপি সাচিং প্রু জেরী, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ

১৪

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেএসএসের

১৫

বান্দরবানে অনূর্ধ্ব-১৫ এর খেলোয়াড়দের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বান্দরবানে ৪ জুলাইয়ের চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে রেইছায় প্রস্তুতি সভা

১৭

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

১৯

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

২০
error: Content is protected !!