নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১৭ জন

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

Copy Link

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং-এর উদ্যোগে বান্দরবান সদর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ পু চ ন্যু
রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ পু চ ন্যু

“সুস্থ চোখ,সুন্দর জীবন”প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ জুলাই) সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের রেইছা উচ্চবিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মাহফারা লাজিম ইজমাউ ও ডা. আশফিকার নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় ২ হাজার ৯৩২জন রোগী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।​ছানি রোগীঃ চারশত তিরাশি (৪৮৩) জন, ​চক্ষু চিকিৎসাঃ উনিশশত তেষট্টি (১৯৬৩) জন​স্বাস্থ্য সেবাঃনয়শত ছিয়ানব্বই (৯৯৬) জনচশমা প্রদানঃ পাঁচশত আটান্ন (৫৫৮),এছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বৌদ্ধ ভিক্ষুর চক্ষু পরীক্ষা করছেন বিশেষজ্ঞ ডাক্তার

আয়োজক কমিটি জানায়, চক্ষু পরীক্ষায় যাদের ছানি অপারেশনের প্রয়োজন হয়েছে, তাদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

 চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. মং উষাথোয়াই
চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. মং উষাথোয়াই

এদিকে ডা. মং উষাথোয়াই ও ডাঃ পু চ ন্যু-এর নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি মেডিকেল টিম সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্রকার,লেখক, কবি ও চিকিৎসক ডা. উঃ মং উষাথোয়াই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং। সভাপতিত্ব করেন সমাজকর্মী উঃ উছোমং মার্মা। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন থোয়াইচা প্রু মাস্টার,প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী।

সকাল থেকে চক্ষু চিকিৎসা নিতে ক্যাম্পে রোগীদের দীর্ঘ লাইন

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মার আয়োজনে ক্যাম্পটি অনুষ্টিত হয়। আয়োজক কমিটির সভাপতি উঃ উছোমং মার্মার নেতৃত্বে সদস্য বাবুল খাঁন,প্রকৃতি বড়ুয়া,মো. সাইফুল আলম  ও মো. মান্নান সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

গাড়িতে করে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে ছুটে এসেছেন রোগীরা

এছাড়া সদর উপজেলার বাকি ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মার্মা, মংপু মার্মা, উক্যনু মার্মা, মাংয়াং ম্রো প্রদীপ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেমপ্রু মার্মা ক্যাম্পের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

চিকিৎসা সেবা চলাকালীন ক্যাম্প পরিদর্শন করেন,লিও কামরুজ্জামান রাপিদ,লিও ফারহান ইকবাল চৌধুরী,লিও পুষ্পিতা জাহান খানম।

তাছাড়া চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে আরো সাহায্য করেন, “ শম্ভু তঞ্চঙ্গ্যা, উচসিং মারমা, ইউপি সদস্য বিরলাল তঞ্চঙ্গ্যা, শৈসিং মারমা,শহিদুল ইসলাম, মোঃ হানিফসহ রেইছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো পড়ুন→বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ছাত্রীর পুরো বছরের দায়িত্ব নিল ইয়ুথ মিশন

আদিবাসী অস্তিত্ব অস্বীকারের প্রতিবাদে ৪৪ নাগরিকের বিবৃতি

বান্দরবানে দ্বিতীয় দফার ছানি অপারেশনের ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প সম্পন্ন

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

১০

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

১১

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

১২

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

১৩

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

১৪

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১৫

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১৬

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১৭

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৯

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

২০
error: Content is protected !!