জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৪ জুলাই ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৫৬ জন

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আবদুর রশিদের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে আনুমানিক রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া মোটরসাইকেলটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর (TVS Apache RTR), যার রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার ল-১১-২৭১০। চোর বা চোরের দল বাড়ির মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে পরিবারের সদস্যরা সহজে বের হতে না পারেন। পরে সুযোগ বুঝে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক আবদুর রশিদ ৭১ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক।

এ বিষয়ে সাংবাদিক আবদুর রশিদ বলেন, “গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বাসার বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে আমি হতবাক হয়ে যাই। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা মোটরসাইকেলটি ছিল আমার পেশাগত দায়িত্ব পালনের অন্যতম প্রধান বাহন। সংবাদ সংগ্রহ ও বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ছাত্রীর পুরো বছরের দায়িত্ব নিল ইয়ুথ মিশন

আদিবাসী অস্তিত্ব অস্বীকারের প্রতিবাদে ৪৪ নাগরিকের বিবৃতি

বান্দরবানে দ্বিতীয় দফার ছানি অপারেশনের ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প সম্পন্ন

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

১০

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

১১

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

১২

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

১৩

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

১৪

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১৫

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১৬

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১৭

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৯

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

২০
error: Content is protected !!