চনুমং মারমা, রুমা
২৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৯২ জন

দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

বান্দরবানের রুমা প্রেসক্লাবে প্রায় দুই যুগ ধরে একই নেতৃত্ব বহাল থাকায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমার প্রভাবের কারণে সংগঠনটিতে নিয়মিত নেতৃত্ব পরিবর্তন ও গণতান্ত্রিক চর্চা কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে নতুন প্রজন্মের সাংবাদিকদের নেতৃত্বে আসার সুযোগ সংকুচিত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রুমা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে নেতৃত্ব পরিবর্তনের কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সংগঠনের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। অভিযোগ রয়েছে, প্রেসক্লাবকে একটি পেশাজীবী সংগঠনের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনা করা হচ্ছে। এতে সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহি এবং সদস্যদের মতামতের যথাযথ প্রতিফলন বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় পেশাদার সাংবাদিকরা।

অভিযোগকারী সাংবাদিকদের ভাষ্য, শৈহ্লাচিং মারমা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রভাবশালী মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছিলেন। তাদের দাবি, সরকার পরিবর্তনের পরও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা চলছে। ব্যক্তিস্বার্থে রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে রুমা উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, “একটি পেশাজীবী সংগঠনে নিয়মিত নির্বাচন, সদস্যদের মতামতের প্রতিফলন এবং নেতৃত্বে পরিবর্তন থাকাই স্বাভাবিক। কিন্তু রুমা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে সেই চর্চা অনুপস্থিত। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তরুণ সাংবাদিকদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।”

স্থানীয় সাংবাদিকদের মতে, প্রেসক্লাব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সাংবাদিকদের সম্মিলিত প্রতিষ্ঠান। তাই গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত নির্বাচন, সদস্য তালিকা হালনাগাদ এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে শৈহ্লাচিং মারমার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এদিকে রুমার স্থানীয় সাংবাদিকদের একটি অংশ দ্রুত একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি শক্তিশালী, স্বাধীন ও জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন গড়ে তুলতে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে সংগঠনটি আরও বিতর্কের মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

আরো পড়ুন→থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

১০

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১১

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

১২

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

১৩

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১৫

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১৬

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৭

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৮

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৯

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

২০
error: Content is protected !!