জাহাঙ্গীর আলম কাজল
১৮ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৮৫ জন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও আসন্ন ঈদুল আজহার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণসহবিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর,উপজেলা জমাতের আমীর আবু নাসের,নাইক্ষ্যংছড়ি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি মো: আব্বাসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

এ সময় থানার প্রতিনিধি পুলিশ অফিসার মো: আব্বাসী বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও (৩৪ বিজিবি) প্রতিনিধিরা বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হাসান নাইক্ষ্যংছড়ির ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করেন।
তিনি মাদক নির্মূল প্রতিরোধ এবং যানজট নিরসনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন গণমাধ্যম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলই সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।

সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন→কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

পাহাড় কন্ঠে সংবাদ প্রকাশের পর থানচিতে হেলে পড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

১০

অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা

১১

৮ বছরেও চালু না হওয়া জয়িতা ভবন সংস্কারে দের কোটি টাকা বরাদ্দ

১২

বান্দরবানে আগামী শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

১৩

নাইক্ষ্যংছড়িতে এমপি সাচিং প্রু জেরী, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ

১৪

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেএসএসের

১৫

বান্দরবানে অনূর্ধ্ব-১৫ এর খেলোয়াড়দের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বান্দরবানে ৪ জুলাইয়ের চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে রেইছায় প্রস্তুতি সভা

১৭

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

১৯

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

২০
error: Content is protected !!