নজরুল ইসলাম
১৫ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৯ জন

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

Copy Link
সংপ্রুং ম্রো–এর মৃতদেশের পাশে স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদকঃ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সংপ্রুং ম্রো নামে এক নববধূর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৫ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানিয় সূত্র জানায়, “বিয়ের মাত্র ৩১ দিনের মাথায় নববধূর এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা।

পরিবার সূত্রে জানাযায়, “নিহত সংপ্রুং ম্রো আলীকদম উপজেলার দুর্গম ভেওলা পাড়ার কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দা। প্রায় এক মাস আগে তনলেং পাড়ার সাকরুং ম্রো’র সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর নতুন সংসার শুরু করলেও মাত্র ৩১ দিনের মাথায় মৃত্যু তাকে কেড়ে নেয়।

স্থানীয় সূত্র ও পাড়া-প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার শরীরে জ্বর, দুর্বলতা, পাতলা পায়খানাসহ হাম সদৃশ বিভিন্ন উপসর্গ দেখা দেয় বলে দাবি করেন স্থানীয়রা। এ কারণে এলাকাবাসীর অনেকে ধারণা করছেন, তিনি হামেও আক্রান্ত হতে পারেন।

তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে অতিরিক্ত পানি শূন্যতার কারণেই তার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, গুরুতর অবস্থায় হাসপাতালে আনার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে পার্বত্য অঞ্চলে সম্প্রতি হাম রোগের বিস্তার এবং একের পর এক আক্রান্ত হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে নববধূর মৃত্যুকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা সংকট, সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

নববধূ সংপ্রুং ম্রো’র অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ঘটনাটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও স্বাস্থ্য বিভাগের আরও নজরদারির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন→যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!