নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

বান্দরবানে মারমাদের সাংগ্রাইং উৎসব শুরু ৫ এপ্রিল থেকে

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব ও মারমা সাম্প্ররদায়ের প্রধান উৎসব মাহা সাংগ্রাইং পোয়েঃ (সাংগ্রাই উৎসব)।

বুধবার (১৮মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এঘোষণা দেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

তিনি বলেন, সাংগ্রাইং পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী সর্বৃহৎ সামাজিক উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে বর্ণাঢ্য কর্মসুচীর উদ্দ্যেগ নেয়া হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ এবং উদযাপন পরিষদের সদস্যদের সম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা সবার অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও উৎসব সফল করতে সকল শ্রেনী পেশার মানুষ, স্থানীয় প্রশাসন,গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

উৎসব উপলক্ষে গৃহীত প্রধান কর্মসূচিগুলো হলো 

৫এপ্রিল থেকে সাংগ্রাইং ক্রিকেট টুর্নামেন্ট (প্রতিদিন বিকাল ৩টা, ঐতিহ্যবাহী রাজার মাঠ)

১৩এপ্রিল -বর্ণাঢ্য সাংগ্রাইং র‍্যালি (সকাল ৭টা, রাজার মাঠ থেকে শহর প্রদক্ষিণ, একই দিন সকাল ১০টা বয়োজ্যেষ্ঠ পূজা, কেএসআই অডিটোরিয়াম)

১৪এপ্রিল -বাংলা নববর্ষের সরকারি অনুষ্টানে অংশগ্রহণ। একই দিন সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজার মাঠে পিঠা তৈরী উৎসব।

১৫-১৬ এপ্রিল মৈত্রীময় পানি বর্ষণ,লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে শেষ হবে সাংগ্রাইং উৎসব।

উদযাপন পরিষদের পক্ষ থেকে উৎসব সফল করতে সকল শ্রেনী-পেশার মানুষ,স্থানীয় প্রশাসন,গণমাধ্যম ও সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মারমা,সাবেক কাউন্সিলর থুইসিং প্রু লুবু, বান্দরবান প্রেসক্ৱাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরো পড়ুন→মাংসার ম্রো–এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!