নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

রুমায় ধানের শীষ প্রার্থী সাচিংপ্রু জেরীর নির্বাচনি গণসংযোগ

Copy Link

রুমা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী বান্দরবানের রুমা উপজেলায় ব্যাপক নির্বাচনি গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে তিনি রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের খামতাম পাড়া ও চান্দা পাড়াসহ বিভিন্ন এলাকায় পথসভা, প্রচারণা ও গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ আগে সকাল আনুমানিক ১১টার দিকে তিনি রুমা সদর ঘাটে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রুমা সদর মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গণে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সমাবেশে যোগ দেন।

সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াচিং মারমা। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আবুক্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, জেলা বিএনপির সদস্য নুমংপ্রু মারমা, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ চিংসাপ্রু কেসি, বান্দরবান জেলা পরিষদ সদস্য এডভোকেট মাধবী মারমা, জেলা বিএনপি সদস্য শৈসাঅং হেডম্যান। জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আলী হায়দার বাবলু, জেলা কৃষকদলের সভাপতি ইসাসিনুল হক রিপন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবীর খান সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাচিংপ্রু জেরী বলেন,

“দুর্গম পাহাড়ি এলাকার সার্বিক উন্নয়নে আমরা একযোগে কাজ করে যাব। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা একদিন কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে প্রদান করবেন। ৩০০ নম্বর আসন থেকে নির্বাচিত হলে আমি পাঁচ বছর আপনাদের সেবক হয়ে নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাব।”

এ সময় রুমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পাড়া-কারবারি, হেডম্যানসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→বান্দরবান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!