নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১২ জন

বান্দরবান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কে এস মং

Copy Link

বান্দরবান জেলা সদরের বালাঘাটা এলাকায় অবস্থিত বান্দরবান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী পর্ব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী নুই চিং মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সাহেব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামশুল আলম। আরো উপস্থিত ছিলেন প্রকৃতি বড়ুয়া, উবাচিং মারমাসহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষকবৃন্দের পরিচিতি পর্ব ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।

মশাল প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা করা হয়। এ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্বেল দৌড়, মোরগ লড়াইসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের নৃত্য, গান ও অন্যান্য পরিবেশনা দর্শকদের মন জয় করে।

প্রধান অতিথির বক্তব্যে কে এস মং বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পার্বত্য অঞ্চলের অসাম্প্রদায়িক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বান্দরবান আইডিয়াল স্কুলে দুর্গম পাহাড়ি এলাকার বিপুলসংখ্যক আদিবাসী শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় বাঙালি শিক্ষার্থীরাও একসঙ্গে অধ্যয়ন করছে, যা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক মণ্ডলী বিদ্যালয়টিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বান্দরবান আইডিয়াল স্কুলের সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাধ্যমে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি কে এস মং–কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটো সেশনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে চাঞ্চল্যকর খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!