নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

বিজিবির পৃথক অভিযানে ১ লক্ষ ৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক–২

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও কক্সবাজারে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ১ লাখ ৯ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট ও মংজয়পাড়া বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবির তল্লাশিদল ও প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ‘ডগ হিরো’ অংশ নেয়।

 বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে অভিনব কৌশলে লুকানো ৭৫ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকার চালক আব্দুল হক (৪৬) আটক হন। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রেজুখাল চেকপোস্টে দ্বিতীয় অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মিলন মাহমুদ সজিব (২৭)-এর আচরণ সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথের মাধ্যমে তার শরীর থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় কারবারি, গ্রাম পুলিশ, পাড়ার হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পাহাড়ি বাড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। সাম্প্রতিক এসব অভিযানে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা বেড়েছে।

আরো পড়ুন→অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!