Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ
আপডেট : January 24, 2026
Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃ শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার আয়োজনে সমিতির বার্ষিক সাধারণ সভা, অনুদান,ও বিনোদন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ ফরহাদ সরদার, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বান্দরবান পার্বত্য জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলীপ চক্রবর্তী, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি, বান্দরবান জেলা শাখা।

সভায় সমিতির-২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল কায়েস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সমিতির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, সমিতির সদস্য ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃআবুল কাশেম,সমিতির সদস্য বাদশা মিয়া মাস্টার, সদস্য সালেহ আহমেদ, সদস্য শাহালম মাস্টার, সদস্য বিশ্ব নাথ রায়, এডভোকেট জয়নাল আবেদীন ভুইঁয়া, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, সদস্য মোঃ আবুল কালাম,মো: খোকা, মো: আব্দুল হক, শফিকুর রহমান,মিসেস আলিমা খাতুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য প্রিয়তোষ দাশ।

বার্ষিক সাধারণ সভায় শিক্ষা, চিকিৎসার জন্য এককালীন অনুদান হিসেবে ২ লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সমিতির ৪৭ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২১৪ জন,এছাড়াও যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, আজ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। এই সমিতি আমাদের পারস্পরিক সহযোগিতা, অধিকার সংরক্ষণ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আশা করি, আজকের সভার সিদ্ধান্তসমূহ আমাদের ঐক্যকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।