নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৮৫ জন

অতিরিক্ত মালবোঝাই যানবাহনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বান্দরবানের সড়ক

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিন দিন বেড়ে চলেছে অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের চলাচল। সম্প্রতি জেলা সদরের বিভিন্ন এলাকায় এ ধরনের দৃশ্য লক্ষ্য করা গেছে। অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত কাঠ, বাঁশ, সিমেন্ট ও পাহাড়ি শাকসবজিসহ নানা ধরনের মালামাল বোঝাই করে মালবাহী যানবাহনগুলো সরু ও বাঁকানো সড়ক দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

বিশেষ করে রাতের অন্ধকারে ভারী যানবাহনের এ ধরনের চলাচল স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি অঞ্চলের সড়কগুলো তুলনামূলকভাবে সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিরিক্ত বোঝাই যানবাহন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। এতে পেছনে চলাচলকারী ছোট যানবাহন ও মোটরসাইকেল আরোহীরা প্রায়ই বিপদের মুখে পড়ছেন।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সীমার অতিরিক্ত মালামাল বহনের ফলে যানবাহনের ব্রেক ও ভারসাম্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এতে চালক যেমন ঝুঁকিতে থাকেন, তেমনি আশপাশের মানুষ ও অন্যান্য যানবাহনও বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধস ও সড়ক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক আবুল কালাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত বোঝাই যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

চলাচলকারীদের প্রত্যাশার কথা জানিয়ে এক মোটরসাইকেল আরোহী সজিব বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি নজরে এনে কার্যকর ব্যবস্থা নেবে—এমনটাই আশা করি। বান্দরবানের সড়কগুলোকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরো পড়ুন→আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম হতে পারে চেইঞ্জ মেকার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১০

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১১

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১২

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

১৩

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

১৫

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

১৬

শিকড় ও স্বকীয়তার উদযাপনে বিশ্ব আদিবাসী দিবস অস্তিত্ব রক্ষার অঙ্গীকার

১৭

কে এস মং–এর উদ্যোগে ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চট্টগ্রামে প্রেরণ

১৮

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে ইটভাটায়

১৯

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

২০
error: Content is protected !!