নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯০ জন

বান্দরবানে বিনা জাতের লেবু বংশবিস্তারের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত লেবু জাতসমূহের পরিচিতি, চাষাবাদ ও বংশবিস্তার কলাকৌশল বিষয়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বান্দরবান সদর উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ-এর মহাপরিচালক ড. শরিফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. শরিফুল হক বলেন, বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে ১৭টি বিভিন্ন ধরনের কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা নিয়মিতভাবে উন্নত ও উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করে আসছে। এসব উদ্ভাবিত বীজ ও চারা মাঠপর্যায়ে কৃষকদের মাঝে বিস্তারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বিনা কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের লেবু ইতোমধ্যে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে কৃষকদের মাঝে ৫টি করে লেবুর চারা বিতরণ করা হয়েছিল । কলমের চারা রোপণের ১০–১১ মাসের মধ্যেই প্রথম ফল পাওয়া যায়, যা কৃষকদের জন্য আর্থিকভাবে লাভজনক।

তিনি লেবুর পুষ্টিগুণ তুলে ধরে বলেন, লেবু ভিটামিন ‘সি’ সমৃদ্ধ একটি অত্যন্ত জনপ্রিয় টক জাতীয় ফল। লেবুর রস মধু, লবণ কিংবা আদার সঙ্গে মিশিয়ে পান করলে ঠান্ডা ও সর্দি-কাশি উপশম হয়। এছাড়া লেবু ক্ষত শুকাতে সহায়তা করে এবং মুখের রুচি বাড়ায়। দৈনন্দিন খাদ্যাভ্যাসে ও অন্যান্য প্রয়োজনে লেবু একটি অপরিহার্য উপাদান।

ড. শরিফুল হক বলেন দেশের প্রায় সব অঞ্চলেই লেবুর চাষ হয়ে থাকে। তবে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খাগড়াছড়ি, বান্দরবান, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলায় লেবুর চাষ তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এবং বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি জেলার বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ অংসিংহ্লা মারমা।

প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. মোঃ মাহাবুবুল আলম তরফদার, পিএসও ও উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ আশিকুর রহমান, পিএসও ও বিভাগীয় প্রধান ড. মোঃ নুরুন-নবী মজুমদার, বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ, খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা বিনা উদ্ভাবিত লেবু চাষ ও বংশবিস্তারের আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন বলে জানান আয়োজকরা।

আরো পড়ুন→নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ:–পুলিশ সুপার, বান্দরবান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!