নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৪০ জন

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে এক বসতবাড়ি পুড়ে ছাই

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী গ্রামের মাওলানা কবির উদ্দীন হুজুরের বসতবাড়ি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাত ৩ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানাযায়।

প্রত্যক্ষদর্শী বসতঘরের মালিকের ছেলে ইরফানুল হক মিশকাত জানান, রাত আনুমানিক ৩ টার দিকে হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেংগে যায়। সাথে সাথে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় যারা ছিল তাদেরকে ঘুম থেকে জেগে তুলে কোন রকমেই ঘর থেকে বের হওয়ার সুযোগ পায়। কিন্ত বাড়ী থেকে কোন কিছুই বের করার সুযোগ হয়নি। আগুনের লিলিহান শিখা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসেও কোন কিছুই রক্ষা করতে পারেনাই।

বাড়ির মালিকের ছেলে মাওলানা ছালামতুল্লাহ জানান, কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তারা জানেনা, চুলা থেকে বা বৈদ্যতিক সংযোগ থেকে থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন তারা। ক্ষয়ক্ষতির পরিমান কমপক্ষে ত্রিশ লাখ টাকার অধিক হবে বলে দাবি বাড়ির মালিকের।

তিনি আরো জানান,বাড়ীর আসবাব পত্র, ফ্রিজ ২ টি, স্বর্ন প্রায় আট ভরি, ধান, চাউল, ফার্নিচার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুধুমাত্র পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই আসলাম সহ সংগীয় ফোর্স। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ইউপি সদস্য নুরুল কবির জানান আগুনের ঘটনা সত্য। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ আসলাম জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। কে বা কাহারা আগুন দিয়েছে এবং কিভাবে লেগেছে তা জানা যায়নি।

আরো পড়ুন→বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমতিতে অনিয়মের অভিযোগ,খতিয়ে দেখবে জেলা প্রশাসন 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১২

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৩

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৪

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

১৭

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

১৮

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

২০
error: Content is protected !!