নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

বান্দরবানে বিজিবির অভিযানে মিয়ানমার ২ নাগরিক আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের সীমান্তিক এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেইটসংলগ্ন সড়কে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিভিন্ন প্রকার বাংলাদেশি চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মায়ানমারের নাগরিক মংডু জেলার আয়ে জান তুন এর ছেলে নে জাও (৩৮)

বাংলাদেশের নাগরিক ঘুমধুম বাইশ ফাঁড়ী এলাকার বাসিন্দা কালাইয়া তংচংগ্যার ছেলে ছৈপুচিং তংচংগ্যা (২০)।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত সিএনজি ও অন্যান্য চোরাচালানি মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরেছে।

আরো পড়ুন→বান্দরবানে বিজিবির অভিযানে মিয়ানমার ২ নাগরিক আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!