Khaled Mahabub Khan Arafat
৫ জানুয়ারি ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৯ জন

কে এস মং-এর উদ্যোগে উন্নত চক্ষু চিকিৎসার জন্য আরো ৫০ জন গেল চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রুমা উপজেলার আরও পাঁচজন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে প্রাথমিক বাছাই শেষে ৭ম দফায় মোট ৫০ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) রুমা উপজেলার বাছাইকৃত রোগীদের চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতাল ও শেভরন হাসপাতালে নেওয়া হচ্ছে। রোগীদের সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছেন ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা এবং রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসিংনু মারমা। তারা রোগীদের সঙ্গে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন,“দুর্গম অঞ্চলের মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। একজন মানুষ যদি নিজের চোখে পৃথিবী দেখতে না পারেন, তবে জীবন অনেকটাই অর্থহীন হয়ে পড়ে। এই চিন্তা থেকেই আমার উদ্যোগে চট্টগ্রামের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।”

তিনি আরও জানান, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এ পর্যন্ত প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রসঙ্গে কে এস মং বলেন,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রস্তুতি থাকলেও আমার দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তবে পাহাড়ের মানুষের সেবামূলক সব সামাজিক কর্মকাণ্ডে আগামীতেও যুক্ত থাকব।”

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় মানসম্পন্ন চক্ষু চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে বহু মানুষ চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। এই বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোয়াংছড়ি ও রুমা উপজেলার পর থানচি, নাইক্ষ্যংছড়ি এবং বান্দরবান সদর উপজেলায়ও এ ধরনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দুর্গম এলাকায় এমন মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগোষ্ঠী মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন—যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

আরো পড়ুন→বান্দরবানে নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১০

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১১

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১২

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৩

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৪

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৬

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৭

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৮

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৯

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

২০
error: Content is protected !!