নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮১ জন

বান্দরবানে নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান

Copy Link

বান্দরবানে শব্দদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন।

রোববার (০৪ ডিসেম্বর) বান্দরবান সদর উপজেলার তালুকদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬-এর বিধি ৮ লঙ্ঘনের দায়ে হাইড্রলিক হর্ণ ব্যবহারের অভিযোগে দুটি বাসের চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনটি নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ জব্দকরা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল।

এছাড়া অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে জেলা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়,শব্দ দূষণ একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্যজনিত সমস্যা। পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!