নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

মায়ানমারে পাচারের সময় মশারী ও নৌকার প্রপেলার জব্দ, আটক-৫

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বিজিবি টহল দল কর্তৃক মায়ানমারে পাচারের সময় ১,৫০০ পিস মশারী ও ১০৮টি নৌকার প্রপেলার জব্দ এবং ০৫ জন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থানচি বাজার পোস্টের বিপরীত পাশে অবস্থিত জিনিঅং পাড়া এলাকায় একটি ট্রাক থেকে সাদা বস্তাবন্দী মালামাল সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে দুটি নৌকায় তোলা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সকল নৌ চেকপোস্টকে তৎপরতা জোরদারের নির্দেশনা প্রদান করে।

পরবর্তীতে আনুমানিক ১৫:৩০ ঘটিকায় বলিপাড়া ব্যাটালিয়নের টেন্ডমুখ নৌ চেকপোস্টে সন্দেহভাজন নৌকা দুটিকে থামিয়ে তল্লাশি করা হলে ১৯টি বস্তায় মোট ১,৫০০ পিস মশারী এবং ১টি বস্তায় ১০৮টি নৌকার প্রপেলার ও চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা ০৫ জন ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান যে, উদ্ধারকৃত মালামাল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরবর্তীতে বিজিবি কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ০৫ জন আসামী ও জব্দকৃত মালামাল থানচি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে ১১ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার–৩

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!