নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

বান্দরবানের দুর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Copy Link

বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০টি পাড়ার অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা পাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স) এর উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত হয়ে উক্ত পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সাবজোন কমান্ডার, বাকলাইপাড়া সেনা সাবজোন, কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানচি, আলীকদম ও সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করছি। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

উপ অধিনায়ক আরো বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোন দল কিংবা গোষ্ঠীর পাহাড়ে কোন স্থান নেই। পাহাড়ে যে কোন ধরণের অন্যায় প্রতিহত ও নির্মূল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। যে কোন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি নির্মূলকল্পে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপ অধিনায়ক পাহাড়ি জনগোষ্ঠীকে আহবান জানান।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!