নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

Copy Link

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বান্দরবান-৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অনেকটাই অবসান ঘটেছে। একই সঙ্গে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারকে কেন্দ্র করে যে বিক্ষোভ ও আলোচনা চলছিল, তাও এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় মজিবুর রশিদের সঙ্গে জেলা বিএনপির আরও কয়েকজন নেতৃবৃন্দ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি বান্দরবান-৩০০ আসনে সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ আসনে ধানের শীষের প্রার্থীর জয় সুনিশ্চিত এবং সেই লক্ষ্যেই বান্দরবান জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বান্দরবান জেলা সদরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা লেখালেখির মাধ্যমে জানাচ্ছেন, বান্দরবান জেলা বিএনপি সাচিং প্রু জেরীকে নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন→পিসিসিপি বান্দরবান জেলা শাখার উদ্যেগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!