নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮ জন

বান্দরবানের দুর্গম জনপদে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ–মায়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের তীরেরডিভা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। এতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে দুর্গম সীমান্ত এলাকার বেসামরিক জনগণের মানবিক সহায়তায় নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তা বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মংচিং মারমা বলেন, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় চিকিৎসা পাওয়া কঠিন। বিজিবির এই উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা আরও জোরদার করছে।

আরো পড়ুন→আলিকদমে ফুটবল টুর্নামেন্টে এনসিপি প্রার্থী মংসাই প্রু (চৌধুরী)

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!