নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

বান্দরবান এক ও অভিন্ন, বিভাজনের কিছু নেই : ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন,এখানে বিভাজনের কিছু নেই বলে মন্তব্য করেছেন বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাচিং প্রু জেরী বলেন,“বান্দরবান বিএনপি এক ও অভিন্ন—এখানে কোনো বিভাজন নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসন, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় যে সম্প্রীতির বান্দরবান গড়ে উঠেছে, সেটির ধারাবাহিকতা রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন,“বান্দরবানকে শুধু পর্যটন নগরী নয়, পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে এবং বান্দরবানে সকল জাতিসত্ত্বাকে নিয়ে সাস্প্রদায়িক- সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে চাই আমরা। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।” বলে উল্লেখ করেন তিনি।

এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য বান্দরবানবাসী ও রাজপরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণী, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, শ্রসিক নেতা মোঃ আবু তাহেরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরো পড়ুন→জলবায়ু-সহনশীল যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা উন্নয়নে বান্দরবানে কর্মশালা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!