নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

রাজবাড়ী-২ আসন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি

Copy Link

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে ঘোষণা করা হলো- বিএনপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ৩০০ আসনের চরম হিসেব-নিকেশ, যাচাই বাছাই শেষে যোগ্যদের মনোয়ন দিয়েছে দলটি। ভৌগলিক অবস্থানের কারণে রাজবাড়ী-১ এবং ২ আসন বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিন রাজবাড়ী-১ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে। তবে স্থগিত রাখা হয়েছে, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনের প্রার্থীর নাম। এই আসন নিয়ে বড় চ্যালেঞ্চের মুখে বিএনপি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, এখানে সঠিক প্রার্থীকে মনোয়ন না দেওয়া হলে রীতিমত অস্তিত্ব সংকটে পড়তে হবে। কারণে এই আসন থেকে পলাতক আওয়ামী লীগের রেলমন্ত্রী ছিলেন, মোঃ জিল্লুল হাকিম। ফলে বিএনপিকে জয়ী করে আনতে হলে যার জনপ্রিয়তা বেশি তাকেই দলের টিকিট দিতে হবে।

রাজবাড়ী-২ থেকে এবার নির্বাচনী মাঠে আলোচনায় আছেন, সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। তবে নাসিরুল হক সাবু শারীরিক ভাবে বেশ অসুস্থ এবং অসুস্থতার কারণে ফ্যাসিষ্ট হাসিনার স্বৈরাচার বিরোধী কোন আন্দোলনে সক্রিয় ভাবে দেখা যায়নি। যে কারণে বেশির ভাগ নেতাকর্মী বেছে নিতে চান তরুণ নেতা হরুন অর রশিদকে।

স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য, প্রতিহিংসা, চাঁদাবাজি, মারামারি থেকে দলকে রক্ষা করতে হলে হারুনকে প্রয়োজন। তা না হলে চরম নৈরাজ্য সৃষ্টি হতে পারে।

এই আসনে বরাবরই প্রভাব বিস্তার করেছে বিএনপির প্রার্থী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে। সেই অবস্থান থেকে মুক্তি মিললেও শঙ্কা রয়েছে, আবারও কোনঠাসা হওয়ার। অনেকে শঙ্কা করছেন, এই আসন শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিনকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে তা কোন ভাবেই মানতে নারাজ স্থানীয়রা। তারা বলছেন, রাজবাড়ী-২ আসনে দলীয় প্রার্থী না থাকলে গ্রহণযোগ্যতা হারাতে পারে। এমনকি কোনঠাসা হয়ে পড়বে দলের ত্যাগি ও বঞ্জিত নেতারা। তারা কোন দিন জোটের এই প্রার্থী নামও শোনেননি, চেহারাও দেখেননি।

মাঠ পর্যায়ের নেতারা জানান, গত সরকারের আমলে বিপুল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার পুত্র মিতুল হাকিম। তাদের দেওয়া বিপুল অর্থ ও অস্ত্র আছে পলাতকদের কাছে। ভোটে বিএপপির শক্ত প্রার্থী না থাকলে ভোটে নৈরাজ্য, ভয়ভীতি এমনকি ভোটার আসতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ফলে যে কোন উপায়ে, হারুন অর রশিদকে তারা দলীয় প্রার্থী হিসেবে চান যেন ৩ উপজেলার মানুষ শান্তিতে থাকতে পারে।

আরো পড়ুন→বান্দরবান ৩০০ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী রিপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!