নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

থানচিতে ভিজিডি/ভিডব্লিউবি নারীদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে ভিজিডি ও ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী প্রয়াত এমরান হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীরা জানান, ২৩-২৪ অর্থবছরের দুই বছর ধরে প্রতি মাসে ২২০ টাকা সঞ্চয় টাকা জমা নিলেও নির্ধারিত সময়ে সেই টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে ঘুরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সম্প্রতি বেশ কয়েকজন উপকারভোগীদের টাকা ফেরত দিলেও ১হাজার ২শত ২৪ জন নারীদের সঞ্চয় টাকা ফেরত না দিয়ে অফিস সহকারী প্রয়াত এমরান হোসেন তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং টাকা পরে দেওয়া হবে বলে আশ্বাস দেন। পরে তিনি হঠাৎ মারা যান।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীরা সঞ্চয় টাকা ফেরত না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে আত্মসাতের ঘটনার দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই নিয়ে বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আমার ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ড এবং ২নং ওয়ার্ড আংশিক সঞ্চয় টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ড গুলো এখনো সঞ্চয় টাকা পায়নি।

এই নিয়ে থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, আমার ইউনিয়নের আরো ৬৯ হাজার টাকা সঞ্চয় বাকি রয়েছে, বাকিগুলো সব দেয়া হয়েছে।

জানা গেছে, রেমাক্রি ও তিন্দু ইউনিয়ন পরিষদের ভিজিডি ও ভিডব্লিউবি মহিলাদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদা) আয়েশা আক্তার বলেন, আমি বিষয়টি জেনেছি, তবে সঞ্চয় টাকা ফেরত কার্যক্রম অব্যাহত রয়েছে। অফিস সহকারী হঠাৎ মারা যাওয়ার কারণে তা বিলম্ব হচ্ছে। এখন আমি থানচিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছি, উর্ধ্বতন কর্মকর্তা সাথে আলোচনা করে এ মাসের কাজ শুরু করতে পারলে আগামী মাসে সবার সঞ্চয় টাকা ফেরত দিতে পারবো। সবার সঞ্চয় টাকা অবশ্যই ফেরত দেওয়া হবে।

এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তবে প্রমাণ পেলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচি সরকারের একটি দারিদ্র্য বিমোচন কার্যক্রম, যার মাধ্যমে দরিদ্র নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ দেওয়া হয়। একজন মহিলার প্রতি মাসে ২২০ টাকা করে দুই বছরের ৫হাজার ২শত ৮০ টাকা সঞ্চয় জমা দিতে হয়। কিন্তু সেই কর্মসূচির সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ উঠায় এখন প্রশ্ন উঠেছে তদারকি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে।

আরো পড়ুন→রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!