নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৫৭ জন

রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Copy Link

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৬ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বান্দরবান থেকে রোয়াংছড়ি যাত্রা করেন তিনি। রোয়াংছড়ি পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও ওয়াগয় পাড়ার জনগণ তাকে স্বাগত জানান। পরে এলাকার মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে পায়ে হেঁটে যোগ দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু তঞ্চঙ্গ্যা, জনসংহতি সমিতি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবাচিং মারমা, সাংবাদিক উথাইসিং রনি, উসাচিং মারমা ও প্রকৃত বড়ুয়া প্রমুখ।

এর আগে ২৮ অক্টোবর তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুরপাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান উৎসবেও অংশগ্রহণ করেছিলেন।

 

প্রসঙ্গত, কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ভিক্ষুদের জন্য এক মাসের মধ্যে হাতে বোনা নতুন চীবর দান করা হয়। আশ্বিন পূর্ণিমার পরদিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এটি পালিত হয়। উৎসবটি ভক্তদের দান, পুণ্য অর্জন ও ধর্মচর্চার এক মহাপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত।

আরো পড়ুন→বান্দরবানের সুয়ালকে চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি, সন্দেহ রোহিঙ্গা সংশ্লিষ্টতা নিয়ে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!