নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১৫ জন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গেঞ্জি পাচারকালে পাচারকারী আটক।

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার–বাংলাদেশ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩০০ পিস গোলগলা গেঞ্জিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ অক্টোবর) রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ চাকঢালা বিওপি’র টহলদল সীমান্ত পিলার ৪৩-এর কাছাকাছি গয়ালকাটা এলাকায় মিয়ানমারের দিকে পাচারের সময় চোরাচালানী মালামালসহ একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. আব্দুল আলম (৩৫)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারপাড়ার মৃত রশিদ আহাম্মদের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ৩০০ পিস গোলগলা গেঞ্জি জব্দ করা হয়। এসব কাপড় মিয়ানমারে পাচার হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটককৃত ব্যক্তি।

এ বিষয়ে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ প্রক্রিয়ায় নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনসহ বিভিন্ন অভিযানে সফলতা অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো পড়ুন→বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!