নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩৫ জন

নাইক্ষ্যংছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে সাবেক এমপি সাচিং প্রু জেরীর মতবিনিময়

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সাচিং প্রু জেরী।

সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলার মারমা, চাক, তঞ্চঙ্গ্যা, ম্রো, ত্রিপুরা ও বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বান্দরবান জেলা বিএনপি’র সম্মানিত সদস্য বাবু উফেসা মার্মা-এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি,উপজেলা শ্রমিক দলের আহাবায়ক ইয়াহিয়া খান মামুন, ও যুবদলের নেতা আমিরুল কবি রাকিব , সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাবু ডা. ছাহ্লা থোয়াই,২৭০ নং নাইক্ষ্যংছড়ি মৌজার হেডম্যান বাবু বাচিং চাক, এবং উপজেলার বিভিন্ন হেডম্যান, কারবারি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশিষ্ট নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উচাই মং মার্মা, সাবেক সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্র সংসদ।

মতবিনিময় সভায় বাবু সাচিং প্রু জেরী বলেন,পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীই এই দেশের অবিচ্ছেদ্য অংশ। বিএনপি সর্বদা পাহাড়ের মানুষের অধিকার ও উন্নয়নের পাশে থাকবে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করবো।

সভার শেষে অংশগ্রহণকারীরা পাহাড়ে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!