নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২০টি কম্বল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে দ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৪ হতে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামালসহ আসামিদের আটক করে।

আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার পাড়া এলাকার মো. হানিফ এর ছেলে মো. মুহিব উল্লাহ, ফজুপাড়া এলাকার আলী হোসেন এর ছেলে মো. জিয়াউর ও চেরারমাঠ এলাকার নুরুল ইসলাম এর ছেলে মো. ওসমান।

বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্তবর্তী চাকপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা কম্বলগুলো উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে এবং স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় শান্তি ও স্বস্তি ফিরেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো পড়ুন→পাহাড়ের নেতৃত্বে চলছে সংকটময় সময়: আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!