নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

বনরূপা ব্যবসায়ী সমিতি নির্বাচনে প্রচারণায় তুঙ্গে সভাপতি প্রার্থী চৌধুরী হারুনুর রশীদের “দেওয়াল ঘড়ি

Copy Link

আসন্ন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। ইতোমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাঙামাটির বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ। তিনি “দেয়াল ঘড়ি” প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

দুর্নীতির বিরুদ্ধে সৎ, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত চৌধুরী হারুনুর রশীদ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি রাঙামাটির বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি রাঙামাটি ইউনিটের সাবেক নির্বাচিত জাতীয় কাউন্সিলর, রাঙামাটি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং রাঙামাটি টুয়েন্টি স্টার বনরূপার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নামা চৌধুরী হারুনুর রশীদ প্রতিশ্রুতি দিয়েছেন সমিতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার।

তিনি বলেন, “ব্যবসায়ী সমাজে কোনো বৈষম্য থাকবে না। নবীন-প্রবীণদের সমন্বয়ে সংস্কার ও পরিবর্তন আনা হবে। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকায় নিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সততার সঙ্গে ব্যবসায়ীদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখব।”

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সভাপতি পদে চৌধুরী হারুনুর রশীদের “দেয়াল ঘড়ি” প্রতীক নিয়ে প্রচারণা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ে।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির স্বার্থ রক্ষায় ও যোগ্য নেতৃত্বে দায়িত্ব অর্পণের আহ্বান জানিয়ে তিনি ভোটারদের “দেয়াল ঘড়ি” প্রতীকে মূল্যবান ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন→পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত নিয়ে পার্বত্য চুক্তি আন্দোলনের উদ্বেগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!