নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত নিয়ে পার্বত্য চুক্তি আন্দোলনের উদ্বেগ

Copy Link

রাঙামাটিতে আগামী ১৯ অক্টোবর আহুত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। বাঙালি পুনর্বাসিত জনগোষ্ঠীর ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ডাকা হরতালের হুমকির পরিপ্রেক্ষিতে সভা স্থগিত করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানান সংগঠনটির দুই যুগ্ম আহ্বায়ক—মানবাধিকার কর্মী জাকির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী।

নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি ২০২৫ সরকার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি গঠন করে। ওই কমিটির ১৯ জুলাই রাঙামাটিতে অনুষ্ঠিত সভায় চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়ার ঘোষণা আশার সঞ্চার করেছিল।

তারা বলেন, ভূমি সমস্যা সমাধানে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম পার্বত্য চুক্তি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কমিশনের ১৯ অক্টোবর নির্ধারিত সভাকে কেন্দ্র করে একটি পক্ষ চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। হরতালের হুমকির জেরে গত ১৬ অক্টোবর কমিশনের সচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভা স্থগিতের ঘোষণা দেয়া হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত ভূমি কমিশনের অফিসে এ সভা হওয়ার কথা ছিল।

পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতারা বলেন, “এই ধরনের হুমকিতে যদি প্রতিবার সভা স্থগিত হয়, তবে পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় সকল শক্তিকে একত্রিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

তারা অবিলম্বে ভূমি কমিশনের সভা পুনঃনির্ধারণ করে সকল হুমকি উপেক্ষা করে তা আয়োজনের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, “পার্বত্য চট্টগ্রামের জটিল সমস্যার শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের জন্য চুক্তি বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।”

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!