নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

নাইক্ষ্যংছড়িতে মসজিদ সংস্কার প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পুতনের বিরুদ্ধে টি.আর প্রকল্পের অধীনে মসজিদ সংস্কারে প্রদত্ত আর্থিক বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে বিগত ২০২৪-২৫ অর্থবছরে বাইশারী ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় পূর্ব হলদ্যাশিয়া জামে মসজিদ সংস্কারের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়।

উক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় একই ইউপির ০৫ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পুতন কে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, উক্ত নুর মোহাম্মদ মেম্বার মসজিদ সংস্কারের নামে মাত্র বিশ হাজার টাকার মতো কাজ করে বাকী টাকা আত্মসাত করতে মরিয়া হয়ে উঠেছেন। এলাকার মসজিদ কমিটির লোকজন বাকী টাকার বিনিময়ে কাজ করার দাবি জানালে তিনি সমাজের লোকজনকে বিভিন্ন হুমকি ধমকি ও গালিগালাজ করেন।

প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে অভিযুক্ত নুর মোহাম্মদ মেম্বার জানান, তিনি কমিটিকে কাজের বিষয়ে অবহিত করেছেন, তবে সভাপতিকে জানানো হয়নি।

এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, তিনি মসজিদ সংস্কারের জন্য উক্ত প্রকল্প বরাদ্দ দিয়েছেন। কিন্তু তাতে নয়ছয় হয়েছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন।

 এই ঘটনায় মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন→বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য ৯২ জনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!