নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৮৪ জন

বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য ৯২ জনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে

Copy Link

গত ২৬ সেপ্টেম্বর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তারাছা ইউনিয়নে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতলের সার্বিক সহযোগিতায় চারশত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এসময় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং ঘোষণা দেন ১জন রোগীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা খরছ এবং যাতায়াতসহ অন্যান্য সহযোগিতা প্রদান করবেন তিনি।  

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে চারশত মানুষের মধ্যে থেকে বাছাইকৃত ৯২ জন রোগীকে চোখের অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসা সেবার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, নিজস্ব অর্থায়নে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন তিনি। গরিব রোগীদের জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা, যাতায়াতসহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও জানান, আগামী ২০ অক্টোবর রুমা উপজেলায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যেে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্রমান্বয়ে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনের বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম চালানো হবে।

প্রসঙ্গত: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় গত ২৬ সেপ্টেম্বর দিনব্যাপী চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিয়েছেন। প্রয়োজনীয় চশমা, ঔষধ ও সরঞ্জামও সরাসরি রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নারী-পুরুষ,শিশু ও বৃদ্ধ সহ অন্তত তিনশো মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন।

আরো পড়ুন→সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!