babul khan
৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৮ জন

নারী নেতৃত্ব জাতির গৌরব-উন্নয়নের প্রতীক: মহিলা সমাবেশে সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল

Copy Link

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দল ও কচ্ছপিয়া বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কয়েক হাজার নারীর নেত্রীবৃন্দের উপস্থিতিতে সমাবেশটি জনস্রোতে পরিণত হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের ফাক্রির কাটা স্টার পর্ক কমিউনিটি সেন্টার উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাবিয়া বসরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কচ্ছপিয়ায় মহিলা সমাবেশ সকাল থেকে ১-৯ নং ওয়ার্ডের শত শত নারী “কাজল ভাইয়ের সালাম নিন,ধানের শীষে ভোট দিন” এই স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। মুহূর্তেই কমিউনিটি সেন্টারের প্রথম ও দ্বিতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

পরে কমিউনিটি সেন্টারের বাহিরের আঙ্গিনাও পরিণত হয় জনসমুদ্রে—কোথাও তিল পরিমান ঠাঁই ছিল না।সমাবেশস্থলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল পৌঁছালে মহিলা দলের নেত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।

মহিলাদের জনস্রুতে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম প্রমাণ করেছেন— নারী নেতৃত্ব জাতির গৌরব ও উন্নয়নের প্রতীক হতে পারে। আজ বিএনপির নারী নেত্রী ও কর্মীরা যেভাবে দলকে সংগঠিত করতে ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নারীর হাত ধরেই দেশে আবারও গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরবে।

তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা, ন্যায় ও জনগণের কণ্ঠের প্রতিচ্ছবি। সেই কণ্ঠকে শক্তিশালী করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সবচেয়ে দাবী।

উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপি নেতা আবুল কাশেম, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহাম্মদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ,সাবেক মেম্বার নুরুল আবছার, মহিলা দলে নেত্রী রোকসানা আক্তার, শাহনাজ বেগম সাজু, যুবদল নেতা শামশুল আলম শাহীন,কাউয়ারখোপ যুবদল নেতা মনজুর আলম, ছাত্রদল নেতা ছুরত আলম,কৃষক দল নেতা দেলোয়ার,আবু রোবান বাপ্পী মহিলা দল নেত্রী খতিজা বেগম,জাহানার বেগম জানুসহ ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→পাহাড় বাঁচাতে দৌড়: পরিবেশ ও পর্যটন হিল রার্নাসের উদ্যোগে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১০

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১১

আজন্ম পাপের উপাখ্যান

১২

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

১৩

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

১৪

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

১৫

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৬

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

১৭

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১৮

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১৯

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

২০
error: Content is protected !!