নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

পাহাড় বাঁচাতে দৌড়: পরিবেশ ও পর্যটন হিল রার্নাসের উদ্যোগে

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান আবারও মুখর হতে চলেছে দেশের অন্যতম অ্যাডভেঞ্চারধর্মী ক্রীড়া আয়োজন ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ (সিজন–২) এর প্রাণবন্ত ধ্বনিতে।

আগামী ১৮ অক্টোবর (শনিবার) ভোর ৫টা ৩০ মিনিটে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হবে এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা।

 আয়োজক নতুন কমিটি বান্দরবান হিল রানার্স চলতি বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত এই হাফ ম্যারাথনকে আরও বৃহৎ ও জাঁকজমকভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এই বছরের ম্যারাথনে থাকছে দুটি ক্যাটাগরি২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার (মিনি ম্যারাথন)। কমিটি আয়োজকদের আশা, দেশের ৬৪টি জেলা থেকে অন্তত ৬০০ জনেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন এই প্রতিযোগিতায়।

বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি পথ, উঁচুনিচু ট্রেইল আর দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে দৌড় প্রতিযোগিতা হবে একদিকে শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা, অপরদিকে এক অনন্য প্রাকৃতিক অভিজ্ঞতা।

বান্দরবান হিল রানার্স আয়োজন শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি পরিবেশবান্ধব সচেতনতামূলক উদ্যোগ। এবারের প্রতিপাদ্য “দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে” ধারণ করে আয়োজকেরা পরিবেশ সংরক্ষণ, পানি সংকট বিষয়ে সচেতনতা ও সবুজবান্ধব পর্যটন উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চান দেশ বিদেশের প্রতিটি প্রান্তে।

নিবন্ধিত প্রতিটি অ্যাথলেটকে প্রদান করা হবে একটি করে গাছের চারা (পরিবেশবান্ধব প্রতীক হিসেবে),বিশেষভাবে তৈরি মেডেল (চায়না কাস্টমাইজড),ইভেন্ট ব্র্যান্ডেড টি-শার্ট,খাবার ও হাইড্রেশন সাপোর্ট,মেডিকেল এবং অ্যাম্বুলেন্স সাপোর্ট।

প্রতিযোগিতার দিন আয়োজন করা হবে বান্দরবানের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা। এটি স্থানীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি অতিথিদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীরা চাইলে নিজ খরচে ভ্রমণ করতে পারবেন বান্দরবানের নয়নাভিরাম দর্শনীয় স্থানগুলো এর মধ্যে নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত, দেবতা খুম,বর্গালেক, স্বর্ণমন্দির, প্রান্তিক লেক ও মেঘলা।

উদ্দেশ্য শুধু দৌড় নয়—সচেতনতার বার্তাও বান্দরবান হিল হাফ ম্যারাথন কেবলমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি একযোগে পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক সংযোগ এবং টেকসই পর্যটনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।

আরো পড়ুন→বান্দরবানে ছাত্রদল নেতা মাইনউদ্দিনের নেতৃত্বে সক্রিয় অবৈধ কাঠ পাচার চক্র

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!