নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৬ জন

বান্দরবানে ছাত্রদল নেতা মাইনউদ্দিনের নেতৃত্বে সক্রিয় অবৈধ কাঠ পাচার চক্র

Copy Link

বান্দরবানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একটি অবৈধ কাঠ পাচারকারী  চক্র।

স্হানীয় বাসিন্দারা  অভিযোগ করেন,মহিউদ্দিন ৫ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতন এর পর নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বেপরোয়া হয়ে উঠেন। পরে নিজেকে  ছাত্রদল নেতা  পরিচয় দিয়ে চোরাইকাঠ প্রচারকারী চক্রের নেতৃত্বের  দায়িত্ব নেন  মাইনউদ্দিন।

জেলার সদর উপজেলার রেইছা ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন ধরে জোতপারমিট ছাড়াই অবৈধভাবে  পাহাড়ের গাছ কেটে পাচারের সঙ্গে জড়িত।

কাঠব্যবসায়ী সমিতির সুত্রের তথ্যমতে,মাইনউদ্দিন বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ কাঠ পাচারকারী চক্রের সাথে সরাসরি জুড়িত, তিনি কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য নন।অবৈধভাবে  পাহাড়ি অঞ্চলের বাগান ও বন কেটে কাঠ সংগ্রহ করে জেলার ভেতরে-বাইরে তার চক্রের মাধ্যমে পাচার করে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে আরও জানান, মাইনউদ্দিন চোরাই কাঠ পাচারকার চক্রকে কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এইসকল অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেন। রাতের আঁধারে নির্দিষ্ট রুট ব্যবহার করে রেইচা রোয়াজাপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে ট্রাকে করে পাচার করছে  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার   প্রতিবেশী বলেন,আমরা দেখেছি পাহাড়ি এলাকার বিভিন্ন  বাগান থেকে কাঠ কেটে রাতের আঁধারে ট্রাকভর্তি নিয়ে যাচ্ছেন। আমরা শুনেছি  এগুলোর কোন  বৈধ কাগজ নাই।

মাঈনউদ্দিন তার ঘনিষ্ঠদের বলে বেড়ান, বান্দরবানে কর্মরত সাংবাদিকদের তার অবৈধ কর্মকান্ডের খবর প্রকাশ না করার শর্তে মোটা অংকের চাঁদা দিয়ে থাকেন। সে তার এলাকায় ও পরিচিতদের  মাঝেমধ্যে  নিজেকে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবেও পরিচয় দেন।

এমনকি তিনি দাবি করেন,জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ আলীকে টাকা দিয়ে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করেন।ভাষ্যমতে আমার নামে নিউজ করে কোনো লাভ নাই সাংবাদিক আমার পকেটে থাকে।

তবে কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন,মাইনউদ্দিনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে শুধু এলাকার ছেলে হিসেবে চিনি।আসলে ছেলেটা প্রতারক ও বাটপার। আমার নাম ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে এবং  মিথ্যা অপবাদ চড়াচ্ছে।

অভিযুক্ত মাইনউদ্দিনের সঙ্গে মুঠোফোনে সার্বিক  বিষয়ে জানতে চাইলে তিনি উচ্চস্বরে মুঠোফোন  বলেন, সকল অভিযোগ একশো শতাংশ সত্য। এ বলেই তিনি ফোন কেটে দেন।

বাংলাদেশের বন আইন ১৯২৭ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কাঠ ব্যবসার জন্য সমিতির অনুমোদন ও বন বিভাগের ট্রানজিট পাস বাধ্যতামূলক। এসব ছাড়া কাঠ সংগ্রহ,পরিবহন বা বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অপরাধে কাঠ জব্দ, জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

পরিবেশকর্মী ও সচেতন মহলের দাবি,এভাবে অবৈধ কাঠ পাচার চলতে থাকলে পাহাড়ি অরণ্য ধ্বংস হয়ে যাবে।এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, পাশাপাশি মাটিক্ষয়, বন্যা ও ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

সার্বিক বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন,মাইনউদ্দিনের কর্মকাণ্ডে মানুষজন অতিষ্ঠ এবং আতংকিত।এভাবে   বনাঞ্চলের গাছ অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে তাতে সরকার হারাচ্ছে রাজস্ব আমাদের দাবি এই বহুরূপী মহিউদ্দিনের অপরাধের সঠিক তদন্ত করে আইনি  ব্যবস্থা নিতে  প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করছি যেন অবিলম্বে অবৈধ কাঠ পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

আরো পড়ুন→নাইক্ষ‍্যংছড়িতে জামায়াতের ভোটকেন্দ্র দায়িত্বশীল কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!