নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৫৮ জন

থানচিতে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

Copy Link

থানচি প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর মাত্র দুইদিন পরেই শুরু হতে যাচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের থানচিতে সারাদেশে ন্যায় বয়ে চলেছে উৎসবের আমেজ ও শেষমুহূর্তের পূজার প্রস্তুতি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার উৎসব।

সরেজমিনে দেখা যায়, হিন্দু পাড়া কালি মন্দির ও থানচি কালিমা মন্দিরে ইতোমধ্যে মণ্ডপগুলো রং করাসহ পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তা সম্পূর্ণ হতে দুই-এক দিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। এই উপজেলায় দুইটি পূজা মণ্ডপ রয়েছে।

হিন্দু পাড়া কালি মন্দির কার্যকরী কমিটির সভাপতি সজল কর্মকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিন ধরে সাজসজ্জার কাজ করছি। আরও এক-দুদিন লাগবে কাজ শেষ করতে। দুর্গাপূজা সার্বজনীন এখানে পাহাড়ি বাঙালি কোন বিভেদ নেই। সকল ধর্মের মানুষের জন্য পূজা উন্মুক্ত থাকবে, ধর্ম যার যার উৎসব সবার।

কালি মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ডালিম ঘোষ বলেন, লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসব। এবছর দেবী দুর্গার মর্ত্যে হাতি দিয়ে আগমন এবং দোলায় পালকিতে গমন হবে।

এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশসহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল দুর্গাপূজার মন্ডপে দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন→বান্দরবান পার্বত্য জেলার প্রবীণ রাজনৈতিক নেতা প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা আর নেই

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ৩ পার্বত্য জেলা পরিষদ গুলোকে বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে: সারজিস আলম

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

১০

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১২

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৩

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৪

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৫

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৬

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৭

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৮

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৯

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!