নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৯ জন

রামুর ১১ টি গ্রামে খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ঘোষণা

Copy Link

রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের ১১টি গ্রামকে আনুষ্ঠানিকভাবে খোলা জায়গায় মলত্যাগ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বাকখালী কনভেনশন হলে এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুর রহিম। এরপর অতিথিদের আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব সালেহ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, প্রধান শিক্ষক ও ওয়ার্ড মেম্বারবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাইনউদ্দীন খালেদ এবং সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন কচ্ছপিয়া ইউনিয়নের সুপারভাইজার জাবেদুল আনোয়ার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—গ্রামীণ মানুষের আন্তরিক প্রচেষ্টা, স্বাস্থ্যসচেতনতা এবং সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলেই আজ গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের ১১টি গ্রাম খোলা জায়গায় মলত্যাগ মুক্ত হলো। এটি শুধু স্বাস্থ্য নয়, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও এক যুগান্তকারী সাফল্য।”

বিশেষ অতিথিরা বলেন—খোলা জায়গায় মলত্যাগ স্বাস্থ্যঝুঁকি, পানিবাহিত রোগ এবং পরিবেশ দূষণের প্রধান কারণ। এ সাফল্যের মাধ্যমে গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়ন স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার নতুন দিগন্তে প্রবেশ করেছে।”

সভাপতির বক্তব্যে জনাব মাইনউদ্দীন খালেদ বলেন,“আজকের এই অর্জন শুধু একটি ঘোষণায় সীমাবদ্ধ নয়, বরং এটি হবে আমাদের গ্রামের প্রতিটি মানুষের জীবনের অংশ। স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হওয়ার মাধ্যমে শুধু রোগব্যাধি প্রতিরোধই নয়, আমাদের গ্রামগুলো হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর।”

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী, নারী-পুরুষসহ কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় জনগণ একযোগে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের শপথ পাঠ করেন।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় উদযাপন।

আরো পড়ুন→রুমায় পাইন্ন্যাগুলা চাষে সাফল্যের গল্প গড়লেন উদ্যোক্তা হোমপি খিয়াং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!