নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১২ জন

রুমায় পাইন্ন্যাগুলা চাষে সাফল্যের গল্প গড়লেন উদ্যোক্তা হোমপি খিয়াং

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি মাটিতে এ বছর পাইন্ন্যাগুলার বাম্পার ফলন হয়েছে। টকটকে লাল ও স্বাদের জন্য খ্যাত স্থানীয় জাতের এই ফলের চাহিদা এখন শুধু রুমাতেই নয়, ছড়িয়ে পড়েছে সারাদেশে। বাজারে ভালো দাম পাওয়ায় চাষীরা এখন আগ্রহী হচ্ছেন এই চাষে, আর এই সাফল্যের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন পাইন্দু ইউনিয়নের খামতামপাড়া গ্রামের উদ্যোক্তা।

হোমপি খিয়াং জানান, তিনি ২০০৫ সালে প্রথম ৫ একর জমিতে প্রায় ২০০টি পাইন্ন্যাগুলার চারা রোপণ করেছিলেন। কয়েক বছরের মধ্যেই গাছগুলো ফল দিতে শুরু করে এবং ক্রমেই বাড়তে থাকে ফলন ও আয়।এ বছর তিনি প্রায় ৪ লাখ টাকার পাইন্ন্যাগুলা বিক্রি করেছেন। হোমপি খিয়াং বলেন, “পাইন্ন্যাগুলা থেকে আয় করে সংসার চালাই, বাচ্চাদের পড়াশোনার খরচ দিই। আমাদের এলাকায় এখন অনেকে এ ফলের বাগান করছে।”

হোমপির স্ত্রী সারা খিয়াং বলেন,“পাইন্ন্যাগুলার পাশাপাশি আমাদের কলা ও আম বাগান থেকেও বাড়তি আয় হয়। ভালো দাম পাওয়ায় মনু খিয়াং, পিটার খিয়াং, পাইশৈ খিয়াংসহ অনেকেই এখন এ চাষে ঝুঁকছেন।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, রুমা উপজেলার খামতাং পাড়া, বগালেক পাড়া, পান্তলা পাড়া, বটতলী পাড়া, মুননোয়াম পাড়া, আরথা পাড়া, মুনলাই পাড়া ও পলিকা পাড়ায় পাইন্ন্যাগুলার চাষ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি এলাকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া রোগবালাই কমিয়ে ফলন ভালো করতে সাহায্য করছে।

রুমা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল হাসির গজনফর আলী জানান, “বর্তমানে রুমায় প্রায় ১৫-২০ হেক্টর জমিতে পাইন্ন্যাগুলা চাষ হচ্ছে। যদিও কোনো রেজিস্ট্রেশনভুক্ত তালিকা নেই, তবে কৃষকদের মৌখিক পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “রপ্তানিযোগ্য ফলন উৎপাদনের জন্য ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বারি লুকলুকি-১ জাত নিয়েও কাজ চলছে। নিয়মিত চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে—সার ব্যবহারের সময়, রোগবালাই দমন এবং ফল সংগ্রহের উপযুক্ত সময়—সব বিষয়েই আমরা পাশে আছি।”

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা: সীমান্তে চোরাচালান-মাদক প্রতিরোধে প্রশাসনের দৃঢ় অবস্থান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১০

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১১

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১২

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৩

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৪

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১৫

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৬

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৮

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

১৯

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, হ্রদের পানির স্তর নেমেছে নিরাপদ পর্যায়ে

২০
error: Content is protected !!